উইকিপিডিয়ায়
অনেকদিন থেকেই ভেগানদের নিয়ে
একটা বাংলা আর্টিকেল লিখার
ইচ্ছা ছিল কিন্তু সুযোগ এবং
সময়ের অভাবে কোনোভাবেই হয়ে
উঠছিল না । ঈদের ছুটির প্রথম
দিনটাতে তাই কিছু ওয়েবসাইট
ওপেন করে অনুবাদ শুরু করে
দিলাম। একরাতে সম্পূর্ণ না
হোক কিছু তো রেডি করা গেছে ।
আশা করছি কোনো একদিন আবার
উৎসাহ নিয়ে আর্টিকেল টি নিয়ে
বসে যাব। যতটুকু তথ্য পাওয়া
গেছে ততটুকু ব্লগে তুলে দিলাম ।
থাকুক ।
'ভেগানিজম''
হচ্ছে প্রাণীজ
পণ্য সমূহ গ্রহন থেকে বিরত
থাকার চর্চা । ''এথিকাল
ভেগানরা'' যে
কোনো প্রয়োজনে প্রাণীজ পণ্য
গ্রহন এবং প্রাণীদের বাণিজ্যিক
ব্যবহার বর্জন করে,
যেখানে,
''ডায়েটারী
ভেগান'' অথবা
''স্ট্রিক্ট
ভেজিটারিয়ান'' তাদের
খাদ্য তালিকা থেকে প্রাণীদের
বাদ দেয়।
আরেকটি রূপ, ''এনভাইরনমেন্টাল ভেগানিজম'', এই উদ্দেশ্যে প্রাণীজ পণ্য বর্জন করে যে যান্ত্রিকতার চর্চা পরিবেশগতভাবে ক্ষতিকর এবং ক্ষনস্থায়ী।
"ভেগান" শব্দটি ১৯৪৪ সালে ইংল্যান্ডে ডোনাল্ড ওয়াটসন "নন ডেইরি ভেজিটেরিয়ান "কে বোঝাতে প্রথম উল্লেখ করেছিলেন, তিনি ছিলেন ব্রিটিশ ভেগান সোসাইটি এর সহ প্রতিষ্ঠাতা। এই সোসাইটি খাবার হিসেবে ডিমের ব্যবহারেও প্রতিবাদ করেছিল। ১৯৫১ সালে সোসাইটি ভেগানিজম শব্দটির ব্যাখা " মানুষের উচিত প্রাণীদের শোষণ না করে বাঁচা " এ মতবাদের মধ্যদিয়ে স্পষ্ট করে । ১৯৬০ সালে এইচ জে দিনশাহ আমেরিকান ভেগান সোসাইটি চালু করেন ভেগানিজমের সাথে অহিংসার জেইন ধারনার সাথে যোগসূত্রের মাধ্যমে ,যার ভিত্তি জীবিত প্রাণীর প্রতি সহিংসতা পরিহার করা।
এটা একটি ক্ষুদ্র কিন্তু বর্ধমান আন্দোলন। ভেগান রেস্টুরেন্ট এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং বিশেষ endurance খেলার কিছু শীর্ষ এথলেটরা যেমন আয়রনম্যান ট্রিয়াথলন এবং আল্ট্রা ম্যারাথন রা ভেগানিজম এবং র'ভেগানিজম চর্চা করছে। আমেরিকান ডায়েটিক এসোসিয়েশন এবং ডায়েটিশিয়ান অব কানাডা একটি সু পরিকল্পিত ভেগান ডায়েট কে জীবনচক্রের সকল ধাপের জন্য যথাপোযুক্ত হিসেবে ঘোষণা করেছে। সু পরিকল্পিত ভেগান ডায়েট কে অনেক পর্যবসিত অবস্থা, যেমন হৃদরোগের প্রতিকার হিসেবে পাওয়া গিয়েছে। যদিও অপরিকল্পিত ভেগান ডায়েটের কারনে কিছু ভিটামিন এবং খনিজ এর ঘাটতি হতে পারে।
তাই ভেগান ডায়েটে পর্যাপ্ত ভিটামিন বি১২,আয়রন,ভিটামিন ডি, ক্যালশিয়াম, আয়োডিন, ওমেগা-থ্রি ফ্যাটি এসিড এর উৎসের নিশ্চয়তা থাকা উচিৎ।
পূর্বকথা:
অতীতে,খৃস্টপূর্ব
৬ষ্ঠ শতকের দিকে প্রাণী হত্যার
বিরূদ্ধে একটি নীতিগত বিরোধিতা
পিথাগোরাস এর মাধ্যমে শুরু
হয়। কেরি এস ওয়ালটারস এবং লিসা
পোর্টমেস এর লিখনিতে প্রাণী
হত্যার বিরূদ্ধে প্রথম পশ্চিমা
নৈতিক বিরোধিতা গ্রিক দার্শনিক
পিথাগোরাস ( ৫৭০
-৪৯০
খ্রিস্টপূর্ব ) এর।
আত্মার ট্রান্সমাইগ্রেশন
বিশ্বাসী পিথাগোরাস সতর্ক
করেছিলেন, প্রাণী
ভক্ষন মানুষের আত্মা ভক্ষনের
সাথে সম্পর্কিত ; তাই
তিনি এর বিরোধিতা করে
বলেছিলেন,মানুষের
উচিৎ আত্মার আত্মীয় হিসেবে
সকল জীবিত প্রাণীর প্রতি
শ্রদ্ধা দেখানো।
ঊনিশ শততের শুরুতে ইংল্যান্ডে ভেজিটেরিয়ান শব্দটির ব্যবহার শুরু হয়।ওক্সফোর্ড ইংলিশ ডিকশনারীতে একটি প্রাথমিক সূত্র হিসেবে অভিনেত্রী ফ্যানি ক্যামবল (১৮০৯-১৮৯৩) এর ১৯৩১ সালের লেখার কথা উল্লেখ আছে। ১৮৩৮ সালে জেমস পিয়েরো পোন্ট গ্রিভস ছাত্র সহযেগে আলকোট হাউজ নামে একটি বোর্ডিং স্কুল খুলেন ভেজিটেরিয়ান ডায়েট (যা বর্মানে ভেগান ডায়েট) চর্চার উদ্দেশ্যে ।তারা ভেজিটেরিয়ান শব্দটি ১০০% উদ্ভিদ ভিত্তিক ডায়েট বোঝাতে ব্যবহার করত, একজন ভেজিটেরিয়ান ছিল শুধুমাত্র এমন ব্যক্তি য়ে উদ্ভিদের উপর বেঁচে থাকত।
আলকোট হাউজের সমর্থক ,ট্রুথ ট্রিসার টেম্পেরান্স এর পাঠকগোষ্ঠী, ওভো-ল্যাক্টো ভেজিটেরিয়ান, বাইবেল ক্রিস্চিয়ান চার্চ এর সদস্যদের মাধ্যমে প্রথম ভেজিটেরিয়ান সোসাইটি গঠিত হয়, ১৮৪৭ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখ রামসগেটের নর্থউড ভিলায় এর প্রথম মিটিং বসে। জোসেফ ব্রাদারটন (১৭৮৩-১৮৫৭) মিটিংটি ডেকেছিলেন।
১৮৮৬ সালে সংগঠনটি ইংলিশ ক্যম্পেইনার হেনরি সল্ট(১৮৫১-১৯৩৯) [ বিশ্বজুড়ে পরিচিত প্রথম লেখক হিসেবে যিনি 'প্রাণী উন্নয়ন' থেকে 'প্রাণী অধিকার' আন্দোলনের উদাহরণ তৈরি করেছিলেন] এর প্রভাবশালী এ প্লীয়া ফর ভেজিটেরিয়াজম প্রকাশ করেন, এতে তিনি লিখেন, তিনি একজন ভেজিটেরিয়ান ছিলেন এবং এটা ছিল একটা ভয়ানক সিদ্ধান্ত কারণ সাধারণ সমাজে একজন ভেজিটেরিয়ানকে উন্মাদলোকের থেকে একটু ভাল এই হিসেবে দেখা হত।
ভেজিটেরিয়ানদের মধ্যে যারা ডিম এবং দুগ্ধজাত খাদ্য পরিহার করে তারা স্ট্রিকট ভেজিটেরিয়ান হিসেবে পরিচিত । চামড়ার জুতা ব্যবহার এর বিকল্প ব্যবস্থা নিয়ে ১৮৫১ সালে ভেজিটেরিয়ান সোসাইটির ম্যাগাজিনে একটি প্রবন্ধ প্রকাশিত হয় যা ইন্টারন্যশনাল ভেজিটেরিয়ান ইউনিয়নের উদ্ধৃতি অনুযায়ী ইংল্যান্ডে আরেকটি গ্রুপের অস্তিত্বের প্রমাণ যারা প্রাণীজ পন্য পুরোপুরি বর্জন করতে চায়।
পরিচিত কিছু ভেজিটেরিয়ান:
পিসক্যাটারিয়ান
পিসক্যাটারিয়ান
শব্দটি মাঝে মাঝে তাদের বোঝাতে
ব্যবহার করা হয়, যারা
সব ধরনের মাংস এবং প্রাণীজ
আমিষ [ব্যতিক্রম:মাছ]
খাওয়া থেকে
বিরত থাকে।যদিও শব্দটি সর্বত্র
ব্যবহূত নয়,দিন
দিন মানুষ এই খাদ্যাভাসে
অভ্যস্থ হচ্ছে সাধারণত সাস্থগত
কারণে অথবা পুরোপুরি ভেজিটেরিয়ান
হওয়ার প্রস্তুতি হিসেবে।
ফ্লেক্সিটেরিয়ান অথবা সেমি ভেজিটেরিয়ান
ফ্লেক্সিটেরিয়ান
অথবা সেমি ভেজিটেরিয়ান বলতে
বোঝায় এমন ব্যক্তিদের বোঝায়
যারা, সচারচর
ভেজিটেরিয়ান ডায়েট খেয়ে থাকে,
কিন্তু মাঝে
মাঝে মাংস খায়।তারা এই নীতিতে
বিশ্বাষ করে যে, "
ভেজিটেরিয়ান
খাবার কে ভালবাসতে পুরোপুরি
ভেজিটেরিয়ান হতে হয় না।”
ভেজিটেরিয়ান [ ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান ]
১। ল্যাক্টো ভেজিটেরিয়ান২। ওভো ভেজিটেরিয়ান
ল্যাক্টো ভেজিটেরিয়ান বলতে এমন ভেজিটেরিয়ান কে বোঝায় যে ডিম খায় না কিন্তু দুগ্ধজাত খাবার খায়। অপরদিকে ওভো ভেজিটেরিয়ান বলতে সেইসব ভেজিটেরিয়ানদের বোঝায় যারা ডিম খায়,কিন্তু মাংস অথবা দুগ্ধজাত খাবার খায় না।
ভেগান অথবা স্ট্রিকট ভেজিটেরিয়ান।
ভেগানরা
কোনো প্রকারের মাংস,ডিম,দুগদ্ধজাত
অথবা এইসব দিয়ে তৈরি কোনো
খাবার অথবা প্রাণীজ উপকরণ
যেমন জেলাটিন খায়না। কিছু
ভেগান সেইসব খাবার থেকেও দূরে
থাকে যেসব খাবার প্রানীজ পণ্য
ব্যবহার করে তৈরি করা হয়,
কিন্তু তৈরির
পর সেগুলোর মাঝে প্রাণীজ পণ্য
নাও থাকতে পারে। যেমন চিনি
এবং কিছু প্রকারের ওয়াইন।
কিছু নির্দিষ্ট খাবার নিয়ে
বিতর্ক আছে যে, সেগুলো
[ যেমন:মধু
]ভেগান
খাবার তালিকায় পরে কিনা।
র ভেগান
একটি
র ভেগান ডায়েটে পুরোপুরি তৈরি
বিহীণ ভেগান খাবার থাকে যেসব
১১৫ ডিগ্রি ফারেনহাইট অথবা
৪৬ডিগ্রি তাপমাত্রার উপরে
রান্না করা হয়নি। কাঁচা ভেগানরা
বিশ্বাস করে এই তাপমাত্রার
উপরে খাবার রান্না করলে তা
প্রয়োজনীয় পুষ্টি উপাদান
হারায় এবং সাস্থ্যের জন্য
ক্ষতিকর।
ম্যাক্রোবায়োটিক
ম্যাক্রোবায়োটিক
ডায়েট, এর
সাস্থ্যকরী এবং নিরাময়কারী
গুনের কারনে অনেকের কাছে
গ্রহণীয়। পুরোপুরি তৈরি বিহীণ
ভেগান খাবার,যেমন
আস্ত বীজ, ফল
ও সবজি এবং মাঝে মাঝে মাছ খাওয়া
এই ডায়েটের আওতায় পরে। এই
ডায়েটে চিনি এবং পরিশোধিত
তেল খাওয়া নিষেধ। ধারণা করা
হয় ম্যাক্রোবায়োটিক ডায়েটের
সবচেয়ে অনন্য বৈশিষ্টটি হলো
,এশিয়ান
ভেজিটেবল [যেমন
ডাইকন] এবং
সমূদ্রের ভেজিটেবল [যেমন
সিউইড] ভক্ষণ
এর প্রতি জোর দেওয়া।
চলবে.....
